সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে
সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে আদালত চত্বরে ডিম মারল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে পুলিশের পিকআপ ভ্যানে তুলে কারাগারে পাঠানোর সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে তড়িঘড়ি করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের খবর পেয়ে আগে থেকেই বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখা ও সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা পচা ডিম হাতে আজ আদালত চত্বরে অবস্থান নেন। তাঁকে আদালত থেকে গাড়িতে তোলার সময় নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করে ক্ষোভ ঝেড়েছেন।
সন্ধান সরকার, সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল

ডিম মারার বিষয়টি স্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার। তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় সর্বস্তরের মানুষের পাশাপাশি বগুড়া ছাত্রদলের নেতা–কর্মীরাও সালাউদ্দিনের ওপর ক্ষুব্ধ। গ্রেপ্তারের খবর পেয়ে আগে থেকেই বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখা ও সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা পচা ডিম হাতে আজ আদালত চত্বরে অবস্থান নেন। তাঁকে আদালত থেকে গাড়িতে তোলার সময় নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করে ক্ষোভ ঝেড়েছেন।

এর আগে আজ ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এরপর ২ আগস্ট তাঁর নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।

এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ–বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন–বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।