নরসিংদীতে চাঁদা তোলার সময় আটক হওয়া দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। শনিবার আরশীনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আটকের পর হামলাকারীরা তাদের ছিনিয়ে নেয় এবং আনোয়ার হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে।