পটুয়াখালী ৩ আসনের গলাচিপা উপজেলায় ঢুকতেই চোখে পড়ে নুরুল হক নুর ও হাসান মামুনের প্রচারণার বিলবোর্ড। রোববার দুপুর একটা, গলাচিপা নদী
পটুয়াখালী ৩ আসনের গলাচিপা উপজেলায় ঢুকতেই চোখে পড়ে নুরুল হক নুর ও হাসান মামুনের প্রচারণার বিলবোর্ড। রোববার দুপুর একটা, গলাচিপা নদী

ধানের শীষ-নৌকা নেই, তবু হাড্ডাহাড্ডি লড়াই

পটুয়াখালী–৩ মূলত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আসন হিসেবে পরিচিত। ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবারই এখানে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। কিন্তু এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই। এ কারণে পুরোপুরি পাল্টে গেছে আসনটির ভোটের দৃশ্যপট। এখানে বিএনপির সমঝোতার প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক। বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। জামায়াতের অধ্যাপক মু. শাহ আলম, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দীক।