জুনিয়র বৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির আঙিনায়।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির আঙিনায়।

মুন্সিগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই জুনিয়র বৃত্তি পেয়েছে ২৭ জন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন। বুধবার এই ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার মোট ৬০টি বৃত্তির মধ্যে এ প্রতিষ্ঠান থেকে পেয়েছে ২৭টি। এটি উপজেলা ও জেলা পর্যায়ে সবচেয়ে বেশি বৃত্তি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির শিক্ষকেরা জানান, এবারের ফলাফল সংখ্যার পাশাপাশি মানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। ট্যালেন্টপুলে স্থান পাওয়া শিক্ষার্থীরা নিয়মিত প্রস্তুতি, অনুশীলন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও ধারাবাহিক অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে ভালো ফল করেছে।

অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন, শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতির জন্য শুরু থেকেই একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। নির্ধারিত রোডম্যাপ অনুসারে নিয়মিত মডেল টেস্ট, মূল্যায়ন ও পরামর্শ দেওয়া হয়েছে। এরই প্রতিফলন এ ফলাফল। এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা রয়েছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক সাইফুর রহমান বলেন, পাঠ্যবইভিত্তিক প্রস্তুতির পাশাপাশি বিশ্লেষণধর্মী অনুশীলন ও সময় ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থীরা পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পেরেছে এবং ভালো করেছে।