কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে
কুড়িগ্রামে বারবার ঘুরেও সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে

গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকটের জেরে কৃষকেরা আজ রোববার এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার (প্রতি বস্তা ৫০ কেজি) নিয়ে গেছেন। বেলা ১১টার দিকে শিলখুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ডিলার শাহ আমানত ট্রেডার্স বরাদ্দকৃত ৩৪০ বস্তা সার উত্তোলন করলেও কৃষকেরা না পেয়ে ক্ষুব্ধ ছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ বস্তা সার ফেরত আসে; বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। ভূরুঙ্গামারীতে চার হাজার বস্তা চাহিদার বিপরীতে বরাদ্দ ১ হাজার ৩২০ বস্তা।