যু্বকের ফেলে যাওয়া ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল রাতে ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রাম সীমান্ত এলাকায়
যু্বকের ফেলে যাওয়া ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল  রাতে 
ফেনীর ছাগলনাইয়ার  মধুগ্রাম সীমান্ত এলাকায়

বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের দেখে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল মধুগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তে এক ব্যক্তিকে দেখতে পায় টহল দল। তাঁকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এরপর ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।