খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

অগ্নিকাণ্ডের সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে এলে প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরেই ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান। আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে তোলা

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসচালকের সহকারী এর ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ সময় বাসচালকের সহকারী এর ভেতরে ছিলেন। আগুন লাগার পর তিনি জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে আসেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।