টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঝাওয়াইল গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তাঁর ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আজ সকালে শাকিব মিয়া তাঁর মাকে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। তাঁরা বাড়ির পাশেই ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের মোটরসাইকেলে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। পরে বাসটি আটক করা হলেও বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।