আর্জেন্টিনা ও ব্রাজিল সর্মথকদের প্রীতি ফুটবল খেলা। শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে
আর্জেন্টিনা ও ব্রাজিল সর্মথকদের প্রীতি ফুটবল খেলা। শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে

কমলগঞ্জে ব্রাজিলকে হারিয়ে বিজয়ী আর্জেন্টিনা

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমির আয়োজনে এ খেলায় ব্রাজিল সমর্থকদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী দর্শকেরা। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা ও স্লোগানে পুরো মাঠে তৈরি হয় বিশ্বকাপের আবহ।

খেলায় ১-০ গোলে ব্রাজিল সমর্থকদের হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা। শুক্রবার বিকেলে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে

কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. শোয়েব আহমদ এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার (অ্যাডহক কমিটি) সদস্যসচিব মো. আবুল হোসেনসহ স্থানীয় নেতারা।

আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা জানান।