মিয়ানমার সীমান্ত এলাকায় বিজিবির পাহারা
মিয়ানমার সীমান্ত এলাকায় বিজিবির পাহারা

ইয়াবা ঠেকাতে এআই ক্যামেরা বসাতে চায় পুলিশ

মিয়ানমারের সীমান্ত পেরিয়ে ইয়াবা ঢোকে বাংলাদেশে। এরপর পাহাড়ি পথ, পুরোনো সড়ক কিংবা বিকল্প পথে চলে যায় কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকায়। ইয়াবা পাচার ঠেকাতে কক্সবাজার ও বান্দরবানের গুরুত্বপূর্ণ ১১টি স্থানে স্থায়ী তল্লাশিচৌকি বসানোর প্রস্তাব করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। গত ২৭ জুলাই পাঠানো এই প্রস্তাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরা, ডগ স্কোয়াড ও স্ক্যানারসহ অত্যাধুনিক সরঞ্জাম এবং ৩২১ জন পুলিশ সদস্য চাওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।