রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলামকে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেলসংলগ্ন মাঠে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলামকে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেলসংলগ্ন মাঠে

স্ট্রোকে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল ১০টার দিকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থী জাহেদুল ইসলাম ওরফে সিমন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে জাহেদুল মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। তবে শুরুতে আইসিইউ শয্যা না পাওয়ায় জটিলতা তৈরি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়।

জাহেদুলের শারীরিক অবস্থা বিবেচনায় সড়কপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকেরা। এরপর জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল সংলগ্ন মাঠে

পরে জাহেদুলের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা বলেন, তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় সড়কপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ। এরপর চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে আইবিএর পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, জাহেদুল ইসলামের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা করতে উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন বলে তিনি জানান।

অসুস্থ শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, জাহেদুলের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।