চট্টগ্রামের বাঁশখালীর সরল এলাকায় উদ্ধার করা অস্ত্র
চট্টগ্রামের বাঁশখালীর সরল এলাকায় উদ্ধার করা অস্ত্র

বস্তা খুলতেই বেরিয়ে এল পিস্তল, বন্দুক

চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, এসব অস্ত্র দুটি বস্তার মধ্যে লুকানো ছিল। র‌্যাবের অভিযান টের পেয়ে এসব অস্ত্র রেখে পালায় দুর্বৃত্তরা।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক, ১৪টি কার্তুজ ও চারটি রামদা। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।