
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে শনিবার দুপুরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক কথিত পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। উত্তেজিত জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পুরনো এক ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ায় এ ঘটনা। বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এর আগেও তিনি একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।