
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে লক্ষ্মীপুরে মহিলা দলের নেত্রী নয়ন বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আহছানুল কবির লক্ষ্মীপুর সদর থানায় এ মামলা করেন।
নয়ন বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার)। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর রাতে নয়ন বেগম ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে আহছানুল কবির ও তাঁর সঙ্গীদের নজরে পড়ে।