সিলেটে এক দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
এর আগে গতকাল সোমবার ভোর ৫টা ২০ মিনিট ৩ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটিরও উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আজকের ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে। গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ২১৪ কিলোমিটার। এর আগে ভূমিকম্প অনুভূত হওয়া উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ২২১ কিলোমিটার