‘হঠাৎ বিকট শব্দে জাহাজ কেঁপে ওঠে।...দৌড়ে ওপরে ডেকে উঠে দেখি, ক্রেনের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনই বুঝতে পারি মিসাইল আক্রমণের শিকার হয়েছে জাহাজটি। দেরি না করে নিজেদের নিরাপদ করতে সবাই জাহাজের ওপরে অ্যাকোমডেশন কক্ষে ঢুকে পড়ি। এর পরপরই আমাদের পেছনে আরেকটি মিসাইল আঘাত হানে। কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যাই।’ আরব সাগরে জাহাজে মিসাইল হামলার মুহূর্ত এভাবেই বর্ণনা করেছেন বাংলাদেশি নাবিক এহসান সাবরি রিহাদ।