স্বামী নজরুল ইসলামের ছবির দিকে তাকিয়ে নীরবে অশ্রু ফেলেন সেলিনা ইসলাম। শুক্রবার নারায়ণগঞ্জ শহরের সিদ্ধিরগঞ্জে
স্বামী নজরুল ইসলামের ছবির দিকে তাকিয়ে নীরবে অশ্রু ফেলেন সেলিনা ইসলাম। শুক্রবার নারায়ণগঞ্জ শহরের সিদ্ধিরগঞ্জে

নারায়ণগঞ্জে ৭ খুন: রায় হলেও কার্যকর হয়নি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের এক যুগ পূর্ণ হচ্ছে আজ সোমবার (২৭ এপ্রিল)। কিন্তু এখনো বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। খুন হওয়া সাতজনের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম। প্রয়াত স্বামীর ছবির অ্যালবামের দিকে তাকালে এখনো অশ্রু ধরে রাখতে পারেন না স্ত্রী সেলিনা ইসলাম। ১২ বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি।