জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

এনসিপির কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনু‌মোদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটির অনু‌মোদন দেওয়া হয়ে‌ছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে দলটির ভে‌রিফায়েড ফেসবুক পেজ থে‌কে কেন্দ্রীয় আহ্বায়ক ক‌মি‌টির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনু‌মো‌দিত ৪৩ সদস্যের সমন্বয় ক‌মি‌টি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত বলবৎ থাক‌বে।

কমিটির প্রধান সমন্বয়কারী হ‌য়ে‌ছেন জান্নাতুল ফেরদৌস ও জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী হয়েছেন নাসরিন পারভীন। এ ছাড়া কমিটির যুগ্ম সমন্বয়কারী ৯ জনকে রাখা হয়েছে। তাঁরা হলেন ইবাদত আলী, সাজেদুর রহমান, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন, গোলাম আজম, তাহের, আইনজীবী রুপালি খাতুন ও আসলাম হোসেন।

কমিটির সদস্যরা হলেন মো. নাজমুল হুসাইন, শরিফুল ইসলাম, শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, সাব্বির পারভেজ, আসিক হোসেন।

কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে ব‌লেন, ‘দলীয় সিদ্ধান্ত মে‌নে আমরা ঐক‌্যবদ্ধভা‌বে কাজ কর‌ব। যে‌হেতু সমন্বয় ক‌মি‌টির পদসংখ্যা সীমিত, সে‌হেতু যা‌দের মনঃকষ্ট আছে, তাঁদের সঙ্গে সমন্বয় ক‌রেই এগি‌য়ে যা‌ব।’