মাঝসাগরে হঠাৎ জ্বালানি ফুরিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় স্পিডবোটের। ভাসতে থাকেন যাত্রীরা
মাঝসাগরে হঠাৎ জ্বালানি ফুরিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় স্পিডবোটের। ভাসতে থাকেন যাত্রীরা

ফুরিয়ে গেল জ্বালানি, উত্তাল সাগরে স্পিডবোট

আবহাওয়ার সতর্কতা ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন আট যাত্রী। গুপ্তছড়া ঘাট ছাড়ার পরপরই জ্বালানি ফুরিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। উত্তাল সাগরে প্রায় চার ঘণ্টা ভেসে স্পিডবোটটি সীতাকুণ্ডের উপকূলীয় ম্যানগ্রোভ বনে গিয়ে থামে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জ্বালানি ছাড়া যাত্রা ও নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় মালিক-চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।