জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

ময়মনসিংহে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রদলের ১৫ নেতাকে বহিষ্কার

ময়মনসিংহে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রদলের ১৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।বহিষ্কৃত নেতারা হলেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীন হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল সাইফ, সদস্য পল্লব হাসান, হালুয়াঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সরকার, নাজমুল হোসেন রানা, রাসং চিরান, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোশাররফ হোসেন, সদস্য দেলোয়ার হোসেন, ৫ নম্বর গোয়াতলা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি তমাল রশিদ, ৩ নম্বর ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নাজমুল হোসাইন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান (জিকু), ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম (সোহাগ), নান্দাইলের আশরাফ চৌধুরী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তানিম খান ও জ্যেষ্ঠ  যুগ্ম সাধারণ সম্পাদক আশিক খান।

উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রাথমিক পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’