ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯৮টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৩টি। মাথাল প্রতীকে জোনায়েদ সাকি ভোট পেয়েছেন ৯৫ হাজার ৩৪২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭টি। জোনায়েদ সাকি ৫৫ হাজার ৩৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ব্যালটের ভোটও যোগ করা হয়েছে। মোট ভোটারসংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪। ভোট পড়েছে ৫২ দশমিক ৫৮ শতাংশ।