জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার আলোকদিয়া এলাকায়
জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার আলোকদিয়া এলাকায়

নড়াইলে তিন মাস বয়সী শিশু খুন, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক মেয়েশিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আরিফা বেগকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম তাবাসসুম। সে নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।

পুলিশ জানায়, বেশ কয়েক দিন আগে মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার আলোকদিয়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান আরিফা। আজ সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে, নিজের মেয়েকে গামছা পেঁচিয়ে হত্যা করেছেন আরিফা। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।