পাহাড়ি বনাঞ্চলের পরিচিত বুনো ফল ‘রক্তফল’ এখন সমতলেও জনপ্রিয় হয়ে উঠছে। রক্তের মতো টকটকে লাল রঙের কারণে পরিচিত এই ফলের চাহিদা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার পর বেড়েছে কয়েক গুণ। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থানীয় নামে পরিচিত ফলটি এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষকেরা। ভারতের গবেষণায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও বিভিন্ন পুষ্টিগুণের উপস্থিতি মিলেছে। উৎপাদন বাড়লেও এটি এখনো বিলুপ্তপ্রায় উদ্ভিদ হিসেবে বিবেচিত হওয়ায় সংরক্ষণের তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।