সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালায় পুলিশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের চশমা হিলে
সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালায় পুলিশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের চশমা হিলে

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের বাসায় অভিযান, আটক ৭

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। পাঁচলাইশ থানা পুলিশ জানায়, ফেসবুকে ১৩ নভেম্বরের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিতে যোগদানের জন্য এখানে লোকজন জড়ো হচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটকৃতরা মহিবুল হাসানের ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া ‘ক্যাফে মিলানো’র কর্মী বলে দাবি করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে।