চট্টগ্রাম নগরের বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। আজ বিকেলে বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায়
চট্টগ্রাম নগরের বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। আজ বিকেলে বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায়

সেই ঘটনার বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম

জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় পুলিশ মারধর ও হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা থেকে ফেরার পথে অটোরিকশা থামিয়ে তাঁকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয়, পরে থানায় নিয়েও হেনস্তা করা হয়। বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এ ঘটনায় দুই এসআই সাময়িক বরখাস্ত হয়েছে। সিএমপি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে। নাঈম জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।