
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পাঁচজন তলিয়ে যাচ্ছিলেন। তাঁদের বাঁচাতে স্থানীয় তরুণ মো. সৌরভ মিয়া ঝাঁপ দিয়ে শিশুসহ দুজনকে উদ্ধার করেন। পরে নিজে আরেকজনকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যান। প্রায় ১৯ ঘণ্টা পর সৌরভ ও সৌদিপ্রবাসী ওবায়দুল্লাহর (৩৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিকেলে শিবপুরের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে; এখনো দুজন নিখোঁজ।