
রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। নতুন এই ছাড়ে উন্নতমানের খেজুরে কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয় হবে। তবে আমদানিতে এই সাশ্রয়ের পুরোটা ভোক্তারা পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।