জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান
জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান

ঠাকুরগাঁও জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক

ভোটের আগের দিন বুধবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। ঢাকা থেকে আসা বেলালকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী আটক করে পুলিশকে খবর দেয়। তিনি অর্থের উৎস ব্যবসা বললেও নির্বাচনী পরিবেশে বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি সংবেদনশীল বিবেচনা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসুস্থ হওয়ায় তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।