হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ
হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করা ১১ জনকে ভারতের ভেতরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব–পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সে সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এর পর থেকে ওই ১১ জন শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছিলেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তবে এরপরও কোনো সমঝোতা হয়নি।

বিজিবি আরও জানায়, আজ রাত সাড়ে তিনটার পর শূন্যরেখায় অবস্থান করা ১১ জনকে সরিয়ে নেয় বিএসএফ।