আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ প্রথম আলোকে বলেন, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন বা আরটিজির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় ঘটনাস্থলের একাংশে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ ছিল। তবে এনসিটির অন্যান্য অংশে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রমে প্রভাব পড়েনি।

বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, শুরুতে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর দলও যুক্ত হয়। টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।