বগুড়ার সান্তাহার রেলগেট এলাকায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার রাতে
বগুড়ার সান্তাহার রেলগেট এলাকায়  আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার রাতে

সান্তাহারে লাইনচ্যুত বগি রেখে ছাড়ল কুড়িগ্রাম এক্সপ্রেস, অন্য ট্রেনের চলাচল বন্ধ

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রাত সাড়ে নয়টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগি রেখে ঢাকার উদ্দেশে রওনা হয় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন

ওই ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ আছে। সান্তাহার জংশন এলাকায় আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এ ছাড়া রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকে আছে আক্কেলপুর রেলস্টেশনে।

সান্তাহার রেলস্টেশনের মাস্টার খাদিজা খানম বলেন, রাত সাড়ে নয়টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগি রেখে ঢাকার উদ্দেশে রওনা দেয় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন।

খাদিজা খানম জানান, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত বগি সরিলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।