সিলেট বিভাগীয় নদী বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সিলেট শহরতলীর খাদিমনগর এলাকার একটি রিসোর্টে
সিলেট বিভাগীয় নদী বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সিলেট শহরতলীর খাদিমনগর এলাকার একটি রিসোর্টে

সিলেটে কর্মশালায় বক্তারা

নদী রক্ষা করতে না পারলে কৃ‌ষি, জীবন–জী‌বিকা ধ্বংস হয়ে যাবে

নদী আমাদের অস্তিত্ব। নদী রক্ষা করতে না পারলে কৃ‌ষি, জীবন, জী‌বিকা ধ্বংস হয়ে যাবে। নদীর পা‌নির ওপর আমাদের অধিকার রয়েছে। সে অধিকার সম্পর্কে আমাদের সোচ্চার হতে হবে।
মঙ্গলবার সকাল থেকে সিলেট শহরতলির খা‌দিমনগর এলাকার এক‌টি রিসোর্টে সিলেট বিভাগীয় নদীবিষয়ক দিনব‌্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অ‌্যাসো‌সিয়েশন ফর ল‌্যান্ড রিফার্ম বাংলাদেশ (এএলআর‌বি), বাংলাদেশ প‌রিবেশ আইন‌বিদ স‌মি‌তি (বেলা) ও পা‌নি অধিকার ফোরামের যৌথ আয়োজনে এ কর্মশালা হয়।

কর্মশালায় বক্তারা আরও বলেন, ‌সিলেট বিভাগের নদ-নদীগুলো নি‌র্বিচারে দখল, দূষণ ও অনিয়‌ন্ত্রিতভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে সংবেদনশীল প্রতিবেশব‌্যবস্থায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে; যা জীবন-জী‌বিকা, জনস্বাস্থ‌্য ও প‌রিবেশের জন‌্য মারাত্মক হুম‌কিস্বরূপ।      
কর্মশালায় বেলার প্রধান‌ নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় শুরুতে দু‌টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন বেলা সিলেট বিভাগের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার ও সিলেট কৃ‌ষি বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক পিযুষ কা‌ন্তি স‌রকার।

সিলেট বিভাগীয় নদীবিষয়ক কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের একাংশ। গতকাল সিলেট শহরতলির খাদিমনগর এলাকায়

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশ নদী রক্ষা ক‌মিশন ও পা‌নি উন্নয়ন বোর্ডের চল‌তি বছরের ত‌থ‌্য অনুযায়ী, দেশের নদ-নদীর সংখ‌্যা ১ হাজার ৮‌টি। তবে ২০০৫ সালে এর সংখ‌্যা ধরা হয়ে‌ছিল ৩১০টি, পরবর্তী সময়ে ২০১১ সালে এর সংখ‌্যার উন্ন‌তি হয়ে ৪০৫‌টি বলা হয়ে‌ছিল। য‌দিও বর্তমান নদ-নদীর তা‌লিকায় এক‌টি নদীকে একা‌ধিক নামে তা‌লিকায় রাখা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ১৬৮‌টি নদ-নদী রয়েছে। এসব নদ-নদী স‌ঠিকভাবে ব‌্যবস্থাপনা করা হচ্ছে না। নদ-নদীতে বেআইনি কার্যক্রম চালানো হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অবৈধভাবে দখল-দূষণ চলছে।

কর্মশালায় বক্তারা আরও বলেন, নদ-নদী থেকে পরিক‌ল্পিতভাবে বালু ও পাথর উত্তোলন করতে হবে। সেগুলো কোনোভাবেই ব‌্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। নদ-নদীর স‌ঠিক ব‌্যবস্থাপনা করতে না পারলে দেশ ভবিষ্যতে মরুভূ‌মিতে প‌রিণত হবে। এ ব‌্যাপারে সরকারের সোচ্চার হওয়া প্রয়োজন বলে মন্তব‌্য করেন বক্তারা। কর্মশালায় বক্তব‌্য দেন এলআর‌ডির নির্বাহী প‌রিচালক শামসুল হুদা, সিলেট সি‌টি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, পা‌নি উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শ‌ফিকুল ইসলাম, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি‌রিক্ত উপপ‌রিচালক মোহাম্মদ আনিছুজ্জামান, সিলেট মৎস্য অধিদপ্তরের উপপ‌রিচালক মো. আনোয়ার হোসেন, প‌রিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী প‌রিচালক মোহাইমিনুল হক, সিলেট বন বিভাগের সহকারী বনসংরক্ষক মো. নাজমুল আলম।