মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে
মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে

মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরে বিএনপির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিতে সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি বলেন, কারা এ হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সোহরাব হাওলাদারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারা এ হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।