নরসিংদী–১ আসনে খায়রুল কবির (খোকন), নরসিংদী–২ আসনে আব্দুল মঈন খান, নরসিংদী–৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী–৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ও নরসিংদী–৫ আসনে আশরাফ উদ্দিন (বকুল)।
নরসিংদী–১ আসনে খায়রুল কবির (খোকন), নরসিংদী–২ আসনে আব্দুল মঈন খান, নরসিংদী–৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী–৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ও নরসিংদী–৫ আসনে আশরাফ উদ্দিন (বকুল)।

৩৫ বছর পর নরসিংদীর পাঁচটি আসনই বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নরসিংদীর ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

৩৫ বছর পর জেলার সব কটি আসনেই জয় পেলেন বিএনপির প্রার্থীরা। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জয় পেয়েছিল দলটি।

বিজয়ী প্রার্থীরা হলেন নরসিংদী–১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির (খোকন), নরসিংদী–২ (পলাশ ও সদরের একাংশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নরসিংদী–৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী–৪ (মনোহরদী ও বেলাব) আসনে জেলা বিএনপির সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ও নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন (বকুল)।

নরসিংদী–১

নরসিংদী–১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহীম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।

নরসিংদী–২

নরসিংদী–২ (পলাশ ও সদরের একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসাইন পেয়েছেন ৫১ হাজার ১৬১ ভোট। এ ছাড়া ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।

নরসিংদী–৩

নরসিংদী–৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।

নরসিংদী–৪

নরসিংদী–৪ (মনোহরদী ও বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।

নরসিংদী–৫

নরসিংদী–৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।