কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে

আধুনিক কাতারের স্থপতি ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানায়, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি–বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একই সঙ্গে কাতারের প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

১২ জুলাই শেখ হামাদ ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাঁকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।

শেখ হামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শোক, সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দোহায় গেছে।