মোবাইলে এসএসসির ফলাফল দেখার চেষ্টা করছে শিক্ষার্থীরা
মোবাইলে এসএসসির ফলাফল দেখার চেষ্টা করছে শিক্ষার্থীরা

একাদশে ভর্তি: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও বঞ্চিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। তবে ১৪ হাজার ৪১৫ জন আবেদন করেও আসন পায়নি, যার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ২০৫ জন রয়েছে। মোট ২৫ লাখ আসনের বিপরীতে ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন আবেদন করেছিল। ১১টি কলেজ আবেদনশূন্য এবং ৪১৬টিতে আসন বরাদ্দ হয়নি। এসএসসি উত্তীর্ণ পৌনে দুই লাখের বেশি শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদনই করেনি।