শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল রোববার রাতে যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তার প্রত্যক্ষদর্শীরা এই বর্ণনা দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি করতে থাকে। দোকানদারেরা দোকান বন্ধ করা শুরু করেন। এ সময় গুলিতে কয়েকজন আহত হন। বিস্তারিত পড়ুন...
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি। গতকাল রোববার কারাগারের ভেতর থেকে তাঁদের মূত্রের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। আজ সোমবার দুপুরে ওই পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিস্তারিত পড়ুন...
মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্র–ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও প্রায় বন্ধ হয়ে গেছে। আজ সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দৃশ্যমান পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে। বিস্তারিত পড়ুন...
হঠাৎ উত্থান, রাতারাতি তারকাখ্যাতি আর তারপর যেন অদৃশ্য হয়ে যাওয়া। একটি চলচ্চিত্র দিয়েই তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা অনেক অভিনেত্রীর সারা জীবনের অর্জনের সমান। অথচ ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে দাঁড়িয়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আজও বলিউডের অন্যতম বড় ‘হয়তো’ হয়ে আছে। বিস্তারিত পড়ুন...