সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এক বৈঠকের ছবি ঘিরে আলোচনায় সামান্তা শারমিন, জানালেন সিদ্ধান্ত ডিসেম্বরের পর

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে বৈঠকে সামান্তা শারমিন
ছবি: সামান্তা শারমিনের ফেসবুক থেকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে’ বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছেন সামান্তা শারমিন। এর অংশ হিসেবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে তাঁর বৈঠকের ছবি ঘিরে আলোচনা তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

নড়াইলে সহিংসতা, প্রোপাগান্ডার রাজনীতি ও সংখ্যালঘুর বিপদ

ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর আতঙ্কে নড়াইলের বেন্দারচর গ্রামের বাসিন্দারা।

গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতা দমনে বল প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় সরকার, সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার আওয়াজ দেয়। বল প্রয়োগ না করার সিদ্ধান্তে সরকার সফল। নাগরিক সমাজের অনেকের কাছ থেকেও সরকার সে কারণে প্রশংসা পাচ্ছিল। বিস্তারিত পড়ুন...

জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সিসা অ্যাজাইডের পুরোনো মজুত ধ্বংসে সেনাবাহিনীর পরিকল্পিত বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক ও টেপ দিয়ে জানালা বন্ধ করা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন। সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে। বিস্তারিত পড়ুন...

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

মরক্কোর এল মনসুরিয়ায় নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামের স্থপতি-কল্পিত নকশাচিত্র

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। বিস্তারিত পড়ুন...

বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি

দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্‌সি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও গীতিকার মহসিন মেহেদীর সংসারে বিচ্ছেদ ঘটেছে। ৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বুধবার রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্‌সি। বিস্তারিত পড়ুন...