সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না: ফাওজুল কবির খান

মুহাম্মদ ফাওজুল কবির খান
ফাইল ছবি: প্রথম আলো

অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে না। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

মেট্রোরেল না মনোরেল, ঢাকায় কোনটি সুবিধাজনক

জাপানে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চলে

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঢাকার গণপরিবহন-ব্যবস্থায় যুক্ত হয়েছিল মেট্রোরেল। বিএনপি ক্ষমতায় গেলে এর পাশাপাশি মনোরেল চালুর কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদপুর, বনানীসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের

স্কটল্যান্ড ক্রিকেট দল

নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বিস্তারিত পড়ুন...

‘ইসলামি ন্যাটো’কেন ইসরায়েলের রক্ষক হয়ে উঠল

সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তানসহ এই জোটের কেউই ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের ওপর দীর্ঘমেয়াদি ও কাঠামোগত চাপ সৃষ্টি করতে রাজি হয়নি।

প্রতিটি সাম্রাজ্যই একটি কৌশলকে নিখুঁত করতে চায়। তারা ভুক্তভোগীদের বোঝায় যে অংশগ্রহণ মানেই প্রভাব, আর আনুগত্যই নাকি পরিণত আচরণ। এই কৌশলের সাম্প্রতিক রূপ হলো তথাকথিত ইসলামি ন্যাটো। এটি একধরনের সুন্নি জোট, যার মূল লক্ষ্য পশ্চিমা শক্তিগুলোকে আশ্বস্ত করা যে মুসলিম ক্ষোভকে নিয়ন্ত্রণে রাখা যাবে, অন্যের হাতে তুলে দেওয়া যাবে এবং নিরাপদে নিষ্ক্রিয় করা যাবে। বিস্তারিত পড়ুন...

সি চিন পিং শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন, ক্ষমতার দ্বন্দ্বই কি আসল কারণ

চীনের শীর্ষ জেনারেল ঝাং ইউকসিয়া

এ ঘটনার নেপথ্য কারণ কী? চীনের যুদ্ধক্ষমতা, বিশেষ করে তাইওয়ান দখল বা অন্য কোনো বড় আঞ্চলিক দ্বন্দ্বে জড়ানোর উচ্চাকাঙ্ক্ষার ওপর এর প্রভাব কী পড়তে পারে, তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়ুন...