শুভ সকাল। আজ ২৫ ডিসেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রতি মাসের মতো এ মাসের শুরুতেও আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, চলতি মাসের শেষ দিকে দেশে এক থেকে দুটি স্বল্প থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।
৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। একদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কিছু দল নির্বাচনী প্রচারে ব্যস্ত; অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো সরকার ও নির্বাচনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নাশকতার ঘটনাও ঘটেছে। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ড. হারুন-অর-রশিদ।
প্রিন্স মামুন ও লায়লা যা করছেন, তা-ই হিট। প্রিন্স মামুন কিশোরগঞ্জে যাচ্ছেন, লায়লাকে নিয়ে টঙে খাচ্ছেন, ফেরদৌস-পূর্ণিমা ও পল্লবী থানার ওসিকে পেছনে রেখে টিকটক করছেন, বাহারি গাড়িতে চড়ছেন, প্যারাগ্লাইডিং করছেন, মাদক সেবনের টিউটরিয়াল দিচ্ছেন। লাখ লাখ মানুষ তাঁদের দেখছেন, লাইক-কমেন্ট-কনটেন্ট শেয়ার করছেন। এই দফায় প্রিন্স মামুনকে নিয়ে চর্চার কারণ তিনি তাঁর বন্ধু লায়লাকে ঘুষিয়েছেন।
ইমিগ্রেশনে আটকে গেছি দেখে মোটেও ভাববেন না পর্যটক হিসেবে আমরা বোকা, অথবা আমাদের মতলব খারাপ। সমগ্র ইন্টারনেটের প্রায় প্রতিটি কোনা ঘেঁটে দেখেছিলাম আমরা ৮ জন, এই প্রদেশে ঢোকার প্রক্রিয়া কী। এয়ারলাইনসের ওয়েবসাইট, মালয়েশিয়া সরকারের ওয়েবসাইট, অনলাইন ভ্রমণ বিষয়ক ভ্লগ, ট্রিপ অ্যাডভাইসর—কিছুই দেখা বাদ ছিল না। চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য ফোন করেছিলাম বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস পর্যন্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ সালে ওয়ানডে ও টেস্টের চুক্তিতে ছিলেন তামিম ইকবাল। নতুন বছর যখন দুয়ারে, তখন প্রশ্ন উঠছে, ২০২৪ সালের বিসিবির চুক্তিতে তামিম থাকবেন তো? বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তামিম নাকি নিজেই আপাতত বিসিবির চুক্তিতে থাকতে চাইছেন না।