আয়োজক ও অতিথিদের সঙ্গে ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস সেলেনসিয়া: সিজন ০১’–এর বিজয়ীরা
আয়োজক ও অতিথিদের সঙ্গে ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস সেলেনসিয়া: সিজন ০১’–এর বিজয়ীরা

শাহ্ সিমেন্ট প্রেজেন্টস ‘সেলেনসিয়া: সিজন ০১’–এর সফল সমাপ্তি

সফলভাবে সম্পন্ন হলো ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস সেলেনসিয়া: সিজন ০১’, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও নেতৃত্বের প্রদর্শনী করেছে। গতকাল শুক্রবার বুয়েটে অনুষ্ঠিত জমকালো আয়োজনের মাধ্যমে এ সামিটের পর্দা নেমেছে। যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন এসিআই বুয়েট স্টুডেন্ট চ্যাপটার এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপটার, বুয়েটের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী এক হাজারেরও বেশি ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার এই প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বুয়েটের এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. নজরুল ইসলাম পিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই বুয়েট স্টুডেন্ট চ্যাপটারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক ড. রুপক মুৎসুদ্দি, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ।

এই সামিটটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক দক্ষতা, প্রকৌশলগত জ্ঞান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শাহ্ সিমেন্টের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাশেবুল হাসান, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তাসনুভা হায়দার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যাক্টিভেশন) চৌধুরী রকিব উদ্দিন।

মোট ২ লাখ ৬০ হাজার টাকা পুরস্কারমূল্য নিয়ে সেলেনসিয়া: সিজন ১-এ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল ড্রাফট ইট, ব্রেইনি ব্লিটজ, মেকানিকস মেহেম, ইকো-কংক্রিট, হাউস অব ট্রাসেস, পেপার টাওয়ার চ্যালেঞ্জ এবং পোস্টার প্যারাডক্স।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। মেকানিকস মেহেম-এ বিজয়ীরা হলেন—চ্যাম্পিয়ন মোহাম্মদ ইমরান (ডুয়েট), প্রথম রানার্সআপ আজমাইন মত্তাকী (বুয়েট) এবং দ্বিতীয় রানার্সআপ মো. নাইমুল ইসলাম তালুকদার (বুয়েট)।

ড্রাফট ইট-এর বিজয়ীরা হলেন—চ্যাম্পিয়ন মেহেরুন্নেসা সাদিয়া (বুয়েট), প্রথম রানার্সআপ মো. নাফিজ মনোয়ার (বুয়েট) এবং দ্বিতীয় রানার্সআপ ফাহমিদ ইয়ামিন (বুয়েট)।

ব্রেইনি ব্লিটজ-এর বিজয়ীরা হলো—চ্যাম্পিয়ন মো. শাহরিয়ার আলম প্লাবন (বুয়েট), প্রথম রানার্সআপ আজমান মত্তাকী (বুয়েট) এবং দ্বিতীয় রানার্সআপ সিমান্ত দাস (বুয়েট)। পোস্টার প্যারাডক্স-এ চ্যাম্পিয়ন হয় টিম অ্যাশওয়িন্ডার (বুয়েট), প্রথম রানার্সআপ গ্রিন ল্যান্টার্নস (আইইউটি), দ্বিতীয় রানার্সআপ সেলারিয়ন (বুয়েট) এবং অনারেবল মেনশন পেয়েছে ফ্র্যাকচার ফাইন্ডার্স (সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ)।

পেপার টাওয়ার চ্যালেঞ্জ-এ চ্যাম্পিয়ন হন টিম A22 (ডুয়েট), প্রথম রানার্সআপ ট্রিও বিল্ডার্স (আইইউসি) এবং দ্বিতীয় রানার্সআপ থ্রাইভারস (ডুয়েট)। ইকো-কংক্রিট-এ চ্যাম্পিয়ন হয় দ্য পাওয়ার পাফ গার্লস (বুয়েট), প্রথম রানার্সআপ লুজার্স ক্লাব (বুয়েট) এবং দ্বিতীয় রানার্সআপ অবস্কিউরা (বুয়েট)।

আয়োজক সূত্র জানা যায়, ভবিষ্যত ইঞ্জিনিয়ারদের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারার মধ্য দিয়ে ‘সেলেনসিয়া: সিজন ১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সামিট দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা আন্তবিশ্ববিদ্যালয় সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহ্ সিমেন্ট থেকে জানানো হয়, তারা বিশ্বাস করে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের অবকাঠামো, উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের নেতৃত্ব দেবে। সে বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি সবসময় শিক্ষা, উদ্ভাবন ও পেশাগত উৎকর্ষে সহায়ক এমন উদ্যোগের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জাতীয় পর্যায়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, এ আয়োজনের টাইটেল স্পনসর ছিল শাহ সিমেন্ট এবং গোল্ড স্পনসর হিসেবে সিএসআরএম। এ ছাড়া প্রথম আলো এই সামিটের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল। পাশাপাশি স্যুভেনির পার্টনার হিসেবে ছিল ফেয়ারমেট কেমিক্যালস (বিডি) লিমিটেড।