আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৩৪ বছরে পদার্পণ নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আজ বৃহস্পতিবার বিপুল আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা এম আলিমউল্যা মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ–উপাচার্য মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, রেজিস্ট্রার মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।