ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে আজ সোমবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতের একদল সদস্য জাতীয় সংগীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ভারতের বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।