ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও আমন্ত্রিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও আমন্ত্রিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এই অনুষ্ঠান হয়।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (বাঁয়ে)। ডানে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে

ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতারের আগে আমন্ত্রিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে  

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানে এই বিশেষ আয়োজন করার জন্য সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে একজন প্রবীণ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কুশল বিনিময় করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।