সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষ থেকে সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর আয়কর নথি জব্দের আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, সাবেক এই খাদ্যমন্ত্রীর ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ১৭৫ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। গত ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।