সাংবাদিকদের ব্রিফ করছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে
সাংবাদিকদের ব্রিফ করছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে

গণ-অভ্যুত্থান: সাক্ষীর তথ্য দেয়নি জাতিসংঘ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থান মামলার শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় জাতিসংঘ তাদের 'ফ্যাক্ট-ফাইন্ডিং' প্রতিবেদনের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনে তৎকালীন শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করা হয়। ঢাকা, চট্টগ্রামসহ আট শহরে অনুসন্ধান ও ২৩০টির বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি হয়।