হাইকোর্ট
হাইকোর্ট

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে এবং গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।