
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে তিনজন ঢাকা ও অপর তিনজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি জানুয়ারিতে ৫৩১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৫৫ জন ও ঢাকার বাইরে ২৭৬ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চলতি জানুয়ারিতে ৫৩১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৫৫ জন ও ঢাকার বাইরে ২৭৬ জন।
বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৩২ জন ঢাকায় ও ১৮ জন অন্যান্য বিভাগের হাসপাতালে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জন মারা গেছেন।
২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ও এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান গত বছর।