অদম্য টি-টুয়েন্টি কাপ টুর্নামেন্টের র‍্যাফল ড্র বিজয়ী ঢাকার নূর–এ জান্নাতের হাতে ‘ইয়ামাহা এফ জেড ভার্সন-২’–এর চাবি তুলে দেন এসিআই মটরস্ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৯ ফেব্রুয়ারি, ঢাকা
অদম্য টি-টুয়েন্টি কাপ টুর্নামেন্টের র‍্যাফল ড্র বিজয়ী ঢাকার নূর–এ জান্নাতের হাতে ‘ইয়ামাহা এফ জেড ভার্সন-২’–এর চাবি তুলে দেন এসিআই মটরস্ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৯ ফেব্রুয়ারি, ঢাকা

অদম্য টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট

র‍্যাফল ড্রতে বিজয়ী দর্শক পেলেন ‘ইয়ামাহা এফ জেড ভার্সন-২’

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে ‘অদম্য টি-টুয়েন্টি কাপ টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টে অংশগ্রহণ করে তিনটি দল—ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে দর্শকদের জন্য চমক হিসেবে ছিল র‍্যাফল ড্রতে ইয়ামাহা বাইক জেতার সুযোগ। সেই বাইক জিতেছেন নূর–এ জান্নাত।

এরই অংশ হিসেবে গত সোমবার ফাইনালের দিন অনুষ্ঠিত হয় র‍্যাফল ড্র। বিজয়ী হন ঢাকার নূর–এ জান্নাত। তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ‘ইয়ামাহা এফ জেড ভার্সন-২’ বাইক। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস্ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘ইয়ামাহা এফ জেড ভার্সন-২’ বাইক

বাইক জেতার প্রতিক্রিয়ায় নূর–এ জান্নাত বলেন, ‘মাঠে ফাইনাল খেলা উপভোগ করতে গিয়েছিলাম। কিন্তু র‍্যাফল ড্রতে বাইক জিতব—ভাবতেই পারিনি। যখন সত্যিই বাইকের চাবি বুঝে পেলাম, তখন খুব খুশি হয়েছি। বাইকটি আমার স্বামীকে উপহার হিসেবে দেব। ইয়ামাহা বাংলাদেশকে ধন্যবাদ।’

এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ক্রিকেটপ্রেমী দর্শকদের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করেছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। ক্রিকেটের উত্তেজনা ও বাইক রাইডিংয়ের রোমাঞ্চকে একত্রিত করে ভবিষ্যতেও এমন আরও আকর্ষণীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।