শিক্ষায় অবদানের জন্য ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড’ পেয়েছেন নর্থ সাউথের উপাচার্য

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়)
 ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এনআরবি ডে অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন। ‘বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের’ স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।

বুধবার এনএসইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’স (এনআরবি) ফাউন্ডেশন ও বাংলাদেশ স্কলারস ফাউন্ডেশন রাজধানীতে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ অনুষ্ঠানে অধ্যাপক আতিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।